ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

ঢাকায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকার উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৯ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০-৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারে বয়ে যেতে পারে।

আবা/এসআর/২৬

ঢাকা,বৃষ্টি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত