ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ | অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার  (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

একটি সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে।