জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা দু’টি ককটেল নিক্ষেপ করেছিল। তার মধ্যে একটি বিস্ফোরিত হয়। ওই ককটেলটি সিএনজির উপর পড়েছিল। এতে চালক আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
আবা/এসআর/২৬
