রাজধানীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এই ককটেল বিস্ফোরিত হয়।

দুই থানার সীমানাসংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটায় উভয় থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ সংগ্রহ করে রাখা হয়।

পুলিশ জানায়, ঘটনাটি যে থানার আওতাধীন এলাকায় ঘটেছে, সেই থানার তত্ত্বাবধানে বিস্তারিত তদন্ত করা হবে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া ককটেল বিস্ফোরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

আবা/এসআর/২৬