সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ | অনলাইন সংস্করণ

সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তিনি গুলশানের নিজ বাড়ি থেকে সাভার সেনানিবাসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন।