২৪ ঘণ্টায় হাম উপসর্গে ও ডেঙ্গুতে প্রাণ গেল ৯ জনের

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:১৫ | অনলাইন সংস্করণ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছে চারজন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪২ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫১ জন।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ৯৭ জন।

অন্যদিকে ডেঙ্গুতে চলতি বছরে মোট মারা গেছেন ৩৫২ জন। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।