হামের উপসর্গ ও ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছে তিনজন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬৬ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১০২ জন।
অন্যদিকে চলতি বছরে মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৫৫ জন। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৫১০ জন।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
