ভূমিমন্ত্রীকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২:১২ | অনলাইন সংস্করণ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমানকে দেখতে যান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

পরে বঙ্গভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।