২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। 

এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮৩ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।