ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ

মশাবাহিত ডেঙ্গু জ্বর গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবা সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ নিল আরও ৯ জনের। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সারাদেশে ডেঙ্গুতে ১১ জন মারা যান, যা ছিল চলতি বছরে রোগটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এদিন আক্রান্ত হন ২ হাজার ৭১ জন।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।