অক্টোবরে ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২০:৩০ | অনলাইন সংস্করণ

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার।
অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫ শতাংশ।
