ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

তারুণ্যের সব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর গৌরবের। ৭ নভেম্বর শত্রু-মিত্র চেনার দিন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিলো। যে অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলন্ঠিত করেছিলো তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি।’ মানচিত্রদেখুন

তিনি বলেন, ‘একই অপশক্তি মহাজোটের নামে গণতন্ত্র ও স্বাধীনতা ভূলুণ্ঠিত করেছিলো, পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদা ভূলন্ঠিত করেছিলো। ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলো। ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানেও ৭ নভেম্বরের অপশক্তির পরাজয় ঘটেছে।’

৭ নভেম্বরকে ইতিহাসের ম্যাগনাকার্টা বলে উল্লেখ করেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘ইতিহাস সচেতন বর্তমান প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না। তরুণরা প্রমাণ করেছে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা আপোষ করেনি। তারুণ্যের সব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর।’

প্রধানমন্ত্রী,সরকার,বদ্ধপরিকর,তারুণ্যের সম্ভাবনা,কাজে লাগাতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত