পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কানিজ মওলা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ কানিজ মওলা। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে (ন্যস্ত) সচিব ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে (মিজ কানিজ মওলা) তার নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং আইএমইডির (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মিজ কানিজ মওলা ২০২৬-২৭ মেয়াদের জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
