প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:১৪ | অনলাইন সংস্করণ

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক চলে।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতে বুধবার সকালে আনতালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
