চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা দিকে এ ঘটনা ঘটে। বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিও ধারণ করেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের ওই বাড়িটি পুলিশি পাহারায় ছিল। আমাদের তিনজন সদস্য পাহারা দেয়। তারা খেয়াল করতে পারেনি।’
ক্ষয়ক্ষতি সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, ‘যেখানে আগুন লাগে ওই অংশ পরিত্যক্ত। ওখানে ভাঙ্গা কিছু চেয়ার-টেবিল ছিল। আমাদের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ফলে ফায়ার সার্ভিসকে কল করতে হয়নি।’
কারা আগুন দিয়েছে সে সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অফিসাররা ঘটনাস্থলে আছে। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
আবা/এসআর/২৬
