লালমনিরহাট থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৪২ | অনলাইন সংস্করণ

এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ২২ বছর পর লালমনিরহাট সফর করলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সফরকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন।

পরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ ছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

 

আবা/এসআর/২৬