তরুণদের দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন। উচ্চশিক্ষায় উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, নারীর অংশগ্রহণ এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে সম্মেলনে।
