অস্ট্রেলিয়ায় ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে অভ্যর্থনা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ
মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া ব্যুরো

বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা।
সফরের উদ্দেশ্য তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “আমি এখানে এসেছি শেখার জন্য, জানার জন্য এবং দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করতে।”
তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ডা. শফিকুর রহমান দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায়ও প্রবাসীদের আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
