বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক সশস্ত্র বাহিনী। এই বাহিনী সবার আগে বাংলাদেশের চেতনা ধারণ করল কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।
