প্রাথমিকের ডিজি পদে নিয়োগ পেলেন আনোয়ারুল ইসলাম
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:১০ | অনলাইন সংস্করণ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলামকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২২ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আনোয়ারুল ইসলামকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
