মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৪২ | অনলাইন সংস্করণ

মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন আজ। আমরা ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাব। আমি মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমরা বিদেশগামী কর্মীদের দক্ষ করার পরিকল্পনা করেছি।’

মালয়েশিয়াগামী কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনার আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে।’

তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে কাজ করার আহ্বান জানান।