রাজধানী থেকে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আটক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২২:২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানী থেকে যশোর-৫ আসনের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২-এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
আবা/এসআর/২৬
