জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠকে আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ। 

অন্যদিকে জামায়াতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ। 

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত আইআরআই’র সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।