জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
