বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমানিত করতে চাই না: জামায়াত আমির
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুবকদের প্রত্যেকটি হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমানিত করতে চাই না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজ কারও কাছে বেকার ভাতা চায় না। যুবসমাজ তাদের যোগ্যতা অনুযায়ী তাদের মর্যাদার কাজ হাতে পেতে চায়।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে আমরা যুবকদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, আমরা তাদের মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারপর কাজ হাতে তুলে দিয়ে বলবো—দেশটা তোমাদের। তোমরাই বাংলাদেশ।
