সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত রয়েছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।