জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা ৪ ফেব্রুয়ারি

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো জামায়াতের এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা গেছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।