দীর্ঘ ২০ বছর পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় আজ (বুধবার) বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠের দখল নিয়েছেন।

এদিন বেলা ১১টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টায় পৌঁছাবেন জনসভাস্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতা-কর্মীদের। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগজুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ।

মাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আর ক'দিন পরই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে, শেষ ফাল্গুণেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।

তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়।

নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।

 

আবা/এসআর/২৫