বিকেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

বিএনপি আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। দলটির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার ঘোষণা করবেন।

দল সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব-ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানিসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। বিএনপি দাবি করেছে, এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

এদিকে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

পরবর্তীতে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের সামনে দলটির চূড়ান্ত নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।