ঠাকুরগাঁওয়ে সমাবেশের মঞ্চে তারেক রহমান
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাঠে পৌঁছান তিনি। এ সময় মাঠ প্রাঙ্গনে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তুমুল করতালে দিয়ে অভিবাদন জানান। তারেক রহমানও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন জেলার সাধারণ সম্পাদক পয়গাম আলী।
