যে কেন্দ্রে ভোট দেবেন নাহিদ ইসলাম
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এতে প্রায় দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
বিভিন্ন দলের প্রধান তাদের নির্দিষ্ট এলাকায় ভোট দেবেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করবেন রাজধানীর বাড্ডায়। তার কেন্দ্র ১৬২, এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা), বাড্ডা।
সকাল সাড়ে ৭টায় তিনি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
