জামায়াত আমিরের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউট (আইআরআই)–এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
