আমার ‘না’ ভালো লেগেছে তাই দিয়েছি: রাবি ছাত্রদল সেক্রেটারি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে 'না' ভোট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোটে ‘না’ সিলমারা ব্যালট ফেসবুকে পোস্ট করেন তিনি।

সর্দার জহুরুল ইসলাম পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার। 

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোট দেওয়া তো স্বাধীনতা। যার যেটা ভালো লাগবে সে সেটায় ভোট দেবে। এখানে বাকস্বাধীনতা থাকতে হবে। আমার ‘না’ ভালো লাগছে তাই ‘না’ দিয়েছি।