৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে ‘বিশৃঙ্খলা’ ও অনিয়মের অভিযোগ তুলে সেখানে ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আসনগুলো হলো—কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জোটের প্রতিনিধিদল এ দাবি জানায়।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, বিভিন্ন স্থানে ভোটগ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগের ভিডিওচিত্র ও তথ্য-প্রমাণ সিইসির কাছে উপস্থাপন করা হয়েছে।