তারেক রহমান দুই আসনেই জয়ী

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৮ | অনলাইন সংস্করণ

বগুড়া-৬ এবং ঢাকা-১৭ দুই আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ এর ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। 

অন্য দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ ভোট ও আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত সব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক)।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করেছেন।