ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না বিএনপির সংসদ সদস্যরা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

প্রসঙ্গত, ডিউটি ফ্রি গাড়ি বলতে সাধারণত এমন গাড়িকে বোঝায়, যা আমদানির সময় সরকার নির্ধারিত শুল্ক (কাস্টমস ডিউটি), ভ্যাট বা অন্যান্য কর আংশিক বা সম্পূর্ণ মওকুফ সুবিধায় আনা হয়।