জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা স্বশরীরে অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠকে কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য দলের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নির্বাচন করা হয় এবং তাদের শপথ পরিচালনা করেন আমীরে জামায়াত।
দলের নায়েবে আমির হলেন যারা, সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)।
সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)।
সহকারী সেক্রেটারি জেনারেল হলেন যারা, মাওলানা এটিএম মা'ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কর্মপরিষদে ২১ জন নারী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় মজলিসে শূরার ৫৯ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৭ জন নারী সদস্য রয়েছেন।
এছাড়া ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা'ছুম।
সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ১৪টি অঞ্চলের জন্য অঞ্চল পরিচালকও মনোনীত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী অঞ্চলে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং সিলেট অঞ্চলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠকে নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী মেয়াদে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানানো হয়।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। সদস্যগণ হলেন- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, মাওলানা এ. টি.এম. মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।
৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হলেন- মাওলানা এটিএম মা'ছুম (প্রধান নির্বাচন কমিশনার), এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার), আবদুর রব (নির্বাচন কমিশনার), মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার), মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)।
সারাদেশে ১৪টি অঞ্চলে নিম্নোক্ত দায়িত্বশীলগণকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়: রংপুর-দিনাজপুর অঞ্চল : মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল : এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চল : মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চল : মোবারক হোসাইন, খুলনা অঞ্চল: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, বরিশাল অঞ্চল : এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল : অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল : মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, ঢাকা উত্তর অঞ্চল : সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চল: আবদুর রব, ফরিদপুর অঞ্চল : ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, সিলেট অঞ্চল : এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল : মাওলানা এটিএম মাছুম, চট্টগ্রাম অঞ্চল : মাওলানা মুহাম্মাদ শাহজাহান।
