নজরুল ইসলাম খান
‘দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে’
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিযোগিতাটির আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’।
অনুষ্ঠানে নজরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য অভাবনীয় পরিমাণে ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। যেগুলো ঠিক করতে নবগঠিত সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে, তা ইতিবাচক সূচনার ইঙ্গিত।
