১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো এনসিপি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। বিএনপি যদি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।
এদিকে একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক ১১ দলীয় জোট। জোটের সব দল এ প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলে আমরা মনে করি।
এরপর আরিফুল ইসলাম আদীব এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এ স্লোগানকে ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম
৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা
৪ মার্চ (১৪ রমজান): সিলেট
৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ
৬ মার্চ (১৬ রমজান): ঢাকা
৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর
৮ মার্চ (১৮ রমজান): বরিশাল
৯ মার্চ (১৯ রমজান): খুলনা
১০ মার্চ (২০ রমজান): রাজশাহী
১১ মার্চ (২১ রমজান): রংপুর
১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর
১৩ মার্চ( ২৩ রমজান) ঢাকা মহানগর উত্তর
১৪ মার্চ ( ২৪ রমজান) ঢাকা মহানগর দক্ষিণ।
আবা/এসআর/২৫
