সন্ধ্যায় সবার সামনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় এনসিপি। প্রেস বার্তায় বলা হয়েছে, ‌‘সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হলে, সাকিব আল হাসানে ভক্ত পরিচয়ে একটি পক্ষ দুর্নীতি দমক কমিশনের (দুদক) কাল্পনিক দুর্নীতির অভিযোগ জমা দেয় বলে দাবি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।’

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি কামনা করা হয়েছে।