সালাহউদ্দিন আহমদ
‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। এ কারণেই বিএনপির সংসদীয় প্রতিনিধিদের এজন্যই দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।’
কর্মশালায় অংশ নেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চীফ হুইপ ও হুইপ। প্রথম পর্বে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রীসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশল তুলে ধরা হয়।
প্রশিক্ষণের বিকেলের পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন এবং এর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
