ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৩৬ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেননি বিরোধী দল জামায়াতে ইসলামী। ফলে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথের পর সংসদ ৩০ মিনিটের জন্য বিরতি নেয়। অধিবেশন মুলতবি করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, সরকারি দল বিএনপি জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার আহ্বান জানিয়েছিলো। তবে জামায়াত জানায়, তারা পদটি গ্রহণ করবে না। এ বিষয়ে গতকাল বুধবার জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।’
