বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৪:১৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সর্বোসম্মতিক্রমে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এরপর দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।