স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‌‌‘জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সাহেবের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন।’

তিনি আরও বলেন, ‘আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তাঁর নেক আমলসমূহ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।’

পোস্টের শেষাংশে জামায়াত আমির বলেন, ‘স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।