জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে: ডাকসু ভিপি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রায় ৭০ শতাংশ ভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

সোমবার (৩০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, ‘প্রায় ৭০ শতাংশ ভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সাথে তামাশা ও প্রতারণা।’

ডাকসু ভিপি বলেন, ‘আমরা ​স্পষ্টভাবে বলতে চাই— গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।’

তিনি আরও বলেন, ​‘জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।’