ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ঘোষণা

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পরদিনই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ঘোষণা করা হলো বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ইসহাক সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ কমিটির নাম ঘোষণা করা হবে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব ছিলেন। 

প্রসঙ্গত, কর্মীদের নিয়ে মিছিল করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

 

 

আবা/এসআর/২৬