দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির সমস্যা সমাধানের আশ্বাস
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৫:২৭ | অনলাইন সংস্করণ

জনগণের সহযোগিতা পেলে দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
শুক্রবার রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন জীবাণুনাশক তরল এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন দুপুর ১২টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।
এ সময় শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান তিনি।
