তোফায়েল আহমেদ আর নেই

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ

ষাটের দশকের গণআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা তোফায়েল আহমেদ আওয়ামী লীগের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্যায়েও তার সক্রিয় অংশগ্রহণ ছিল।