জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটরের রূপায়ন টাওয়ারের দলীয় কার্যালয়ে জরুরি ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদসহ সেলটির সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি। যদিও সংশ্লিষ্ট সূত্রের দাবি, জরুরি ওই সংবাদ সম্মেলনে সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে দলীয় প্রতিক্রিয়া জানাবে এনসিপি।
