ক্যামব্রিজে বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ | অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি একক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনার পর ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এনসিপি আহ্বায়ক। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা ও কর্মকৌশল নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনে বিমানবন্দরে পৌঁছান তিনি।

 

আবা/এসআর/২৬